News Flash

  • Home
  • প্রধান খবর
  • সোমালিয়া উপকূলের কাছে হাইজ্যাক লাইবেরিয়ার পতাকাবাহী ভেসেল, সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে নৌবাহিনী
Image

সোমালিয়া উপকূলের কাছে হাইজ্যাক লাইবেরিয়ার পতাকাবাহী ভেসেল, সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে নৌবাহিনী

নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): সোমালিয়া উপকূলের কাছে হাইজ্যাক হয়ে গেল লাইবেরিয়ার পতাকাবাহী একটি ভেসেল, ওই ভেসেলে ১৫ জন ভারতীয় ক্রু সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় নৌবাহিনী।

শুক্রবার সকালে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, “ভারতীয় নৌবাহিনী একটি হাইজ্যাক হওয়া জাহাজের বিষয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, যে বিষয়ে গত সন্ধ্যায় তথ্য পাওয়া গিয়েছে। সোমালিয়ার উপকূলের কাছে হাইজ্যাক হওয়া লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে ১৫ জন ভারতীয় ক্রু রয়েছে। ভারতীয় নৌবাহিনীর বিমান জাহাজটির উপর নজরদারি রাখছে এবং ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে।”
নৌবাহিনী আরও জানিয়েছে, “৪ জানুয়ারি সন্ধ্যায় জাহাজটির হাইজ্যাক হওয়ার বিষয়ে জানা যায়। ভারতীয় নৌবাহিনী সামগ্রিক পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে।”

Releated Posts

মোদীর সঙ্গে বৈঠকের পর ভারতে ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যামাজনের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজন আগামী ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে তাদের বিভিন্ন ব্যবসা…

ByByNews Desk Jun 25, 2026

মাচাইলের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনে ১৪০ ফুট বেইলি সেতু নির্মাণ করল বিআরও

জম্মু, ২৫ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার দুর্গম মাচাইল অঞ্চলের সঙ্গে যোগাযোগ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল…

ByByNews Desk Jun 25, 2026

বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জয়শঙ্করের, জেজু ফোরামে তুলে ধরলেন ‘বসুধৈব কুটুম্বকম’-এর দর্শন

সিওল, ২৫ জুন (আইএএনএস): আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বৃহত্তর বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে ভারতের প্রাচীন…

ByByNews Desk Jun 25, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্পে শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির, সবরকম সহায়তার আশ্বাস ভারতের

নয়াদিল্লি, ২৫ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা-র প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব…

ByByNews Desk Jun 25, 2026
Scroll to Top