News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাথার দাম ছিল এক লক্ষ টাকা, উত্তর প্রদেশে এসটিএফ-এর গুলিতে নিহত মাফিয়া বিনোদ উপাধ্যায়
Image

মাথার দাম ছিল এক লক্ষ টাকা, উত্তর প্রদেশে এসটিএফ-এর গুলিতে নিহত মাফিয়া বিনোদ উপাধ্যায়

লখনউ, ৫ জানুয়ারি (হি.স.) : অনেক দিন ধরেই কুখ্যাত মাফিয়া বিনোদ উপাধ্যায়কে খুঁজে বেড়াচ্ছিল উত্তর প্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। কিন্তু কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে সেই দুষ্কৃতীর হদিস পেতেই এনকাউন্টারে মারল উত্তর প্রদেশ পুলিশের এসটিএফ। নিহতের মাথার দাম ছিল এক লক্ষ টাকা।

বিনোদ উপাধ্যায়কে মাফিয়া ঘোষণা করেছিল গোরক্ষপুর পুলিশ। তার মাথার দাম রাখা হয়েছিল এক লক্ষ টাকা। শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ সুলতানপুর জেলায় এনকাউন্টার শুরু হয়, সেই এনকাউন্টারে জখম হয় বিনোদ, পরে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার মাঝরাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় গ্যাংস্টার বিনোদ সুলতানপুরে আশ্রয় নিয়েছে। সেই খবর পাওয়া মাত্রই এসটিএফের প্রধান দফতর থেকে ডেপুটি পুলিশ সুপার দীপক কুমার সিংয়ের নেতৃত্বে একটি দল সুলতানপুরের দেহাত কোতওয়ালি এলাকায় যায়। যে বাড়িতে বিনোদ আত্মগোপন করে ছিল, সেই বাড়ি ঘিরে ফেলে পুলিশ। এক পুলিশ আধিকারিকের দাবি, চার দিক থেকে ঘিরে ফেলায় বেকায়দায় পড়ে যায় বিনোদ। তখন পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে শুক্রবার ভোররাত পর্যন্ত গুলির লড়াই চলে। পুলিশ জানিয়েছে, সেই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে বিনোদের।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top