News Flash

  • Home
  • প্রধান খবর
  • ক্ষমতা থাকলে নিশীথকে গ্রেফতার করে দেখাক’, কোচবিহারে মন্তব্য সুকান্তর
Image

ক্ষমতা থাকলে নিশীথকে গ্রেফতার করে দেখাক’, কোচবিহারে মন্তব্য সুকান্তর

কোচবিহার, ৫ জানুয়ারি (হি. স.) : ক্ষমতা থাকলে নিশীথ প্রামাণিককে গ্রেফতার করে দেখাক। কোচবিহারে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । প্রসঙ্গত, ইতিমধ্যেই নিশীথ প্রামাণিককে গ্রেফতারির দাবি তুলেছে তৃণমূল। এরই প্রতিবাদে সরব হয়েছে বিজেপি।

শুক্রবার সকালে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেন সুকান্ত। তার আগে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘নিশীথ মন্ত্রী হওয়াতে অনেকের অসুবিধা হয়েছে। তাই তারা এধরনের দাবি তুলছে। আমরা আইনিপথে বিষয়টি দেখছি।’ এদিন উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে ইডির ওপর হামলা নিয়েও মুখ খোলেন সুকান্ত। বলেন, ‘এলাকায় রোহিঙ্গা রয়েছে, এই ঘটনা আবারও প্রমাণ হল।’ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন কোচবিহারে এসেছেন সুকান্ত। এদিন দুপুরে জেলা কার্যালয়ে নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন তিনি। বৈঠকে মূলত লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে বিস্তারিত আলোচনা হবে বলেই বিজেপি সূত্রে খবর। এছাড়াও দিনহাটায় আহত বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার কথা রয়েছে তাঁর।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top