News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এনসিএইচএসি নিৰ্বাচন : ডিমা হাসাও-এর জনসভায় গুচ্ছ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর- সরকারি চাকরি, কলেজ ছাত্ৰীদের স্কুটি, প্রতিটি পরিবারকে রেশনকার্ড দেবে রাজ্য
Image

এনসিএইচএসি নিৰ্বাচন : ডিমা হাসাও-এর জনসভায় গুচ্ছ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর- সরকারি চাকরি, কলেজ ছাত্ৰীদের স্কুটি, প্রতিটি পরিবারকে রেশনকার্ড দেবে রাজ্য

হাফলং (অসম), ৪ জানুয়ারি (হি.স.) : আগামী ৮ জানুয়ারি ২৮ আসনের উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ (নর্থ কাছাড় হিলস্ অটোনমাস কাউন্সিল সংক্ষেপে এনসিএইচএসি)-এর নির্বাচন। গতকাল বুধবার বিজেপি প্রার্থীদের প্রচারে ডিমা হাসাও জেলায় এসেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। নির্বাচনী প্রচারে এসে উন্নয়নমূলক গুচ্ছ প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
আজ বৃহস্পতিবার এনসিএইচএসি-এর অধীন নির্বাচন কেন্দ্র লাইসঙে মুখ্যমন্ত্রী জেলার উন্নয়নে বেশ কয়েকটি সূদূরপ্রসারী উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করেছেন। এর মধ্যে ডিমা হাসাও-এর সমস্ত পরিবারের জন্য রেশন কার্ড ঘোষণা করে বাসিন্দাদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা। এছাড়া ডিমা হাসাওয়ে স্ট্ৰ্যাটেজিক রুট নির্মাণের কথা বলে প্রতিটির জন্য ১০কোটি টাকা বরাদ্দ করা হবে, ঘোষণা করেছেন তিনি।
প্রতিবেশী রাজ্য নাগাল্যান্ডের সাথে ডিমা হাসাওকে সংযুক্ত করতে ৩৫ কিলোমিটার প্রসারিত গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী। এছাড়া, যুবকদের পাশাপাশি ডিমা হাসাও-এর ছেলেমেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কলেজে অধ্যয়নরত সমস্ত ছাত্রীদের জন্য স্কুটি প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, ‘ডিমা হাসাও-এর যে সব যুবা রাজ্য পুলিশ পরিষেবায় যোগদান করতে চাইছে, আমাদের সরকার তাঁদের সাহায্য করবে। অসম সরকারের গ্রেড থ্ৰি এবং গ্রেড ফোর চাকরির জন্য আবেদনকারী সমস্ত যুবক-যুবতীকে প্রশিক্ষণ প্রদান করবে রাজ্য৷ আমাদের লক্ষ্য, ডিমা হাসাও-এর যুবক-যুবতীদের সর্বাধিক চাকরি প্রদান করা।’

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top