News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছি, হাই কোর্টে জানাল ইডি
Image

‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছি, হাই কোর্টে জানাল ইডি

কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.):সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে জানাল ইডি।

ইডির আইনজীবী জানান, আদালতের নির্দেশ পালন হয়েছে। তা নিয়ে রিপোর্ট শীঘ্রই জমা দেওয়া হবে। বিচারপতি জানান, ১০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টেয় পরবর্তী শুনানি। আগামী শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে উপস্থিত থাকতে হবে।

বেশ কিছু দিন ধরেই ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছিল ইডি। নিয়োগ মামলার তদন্তে বিষয়টি গুরুত্বপূর্ণ বলেও দাবি করেছিল তারা। বুধবার নিয়োগ সংক্রান্ত একটি মামলার রুদ্ধদ্বার শুনানি হয় কলকাতা হাই কোর্টের বিচারপতি সিংহের বেঞ্চে। নিয়োগ মামলায় গ্রেফতার এবং বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন সুজয়ের কেবিনের সামনে সেই শুনানির কিছু পরে পৌঁছে যান ইডির আধিকারিকেরা। বুধবার রাতে দেখা যায় ‘কাকু’কে নিয়ে জোকা-র ইএসআই হাসপাতালে তারা পৌঁছোয়। পরে জানা যায়, সেখানেই সুজয় ভদ্রের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top