News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম জেলার জেলা শাসকের উদ্যোগে লুইস ব্রেইলের জন্মদিন উপলক্ষ্যে দৃষ্টিহীনদের নিয়ে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

পশ্চিম জেলার জেলা শাসকের উদ্যোগে লুইস ব্রেইলের জন্মদিন উপলক্ষ্যে দৃষ্টিহীনদের নিয়ে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি : ৪ জানুয়ারি মহামতি লুইস ব্রেইলের  ২১৬ তম জন্মদিন। ২০১৯ সালে এই দিনটি বিশ্ব ব্রেইল দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্র সংঘ। তারপর থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়।বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে পশ্চিম জেলাশাসক ড. বিশাল কুমারের উপস্থিতিতে দিনটি উদযাপন করা হয়েছে।
এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, চলন সামগ্রী বিতরণ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন।

 এই অনুষ্ঠানে বিশেষ করে অংশ নিয়েছে দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীরা বলে জানিয়েছেন অল ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিঠুন সাহা। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো দৃষ্টিহীনদের সহযোগিতা এবং নিরক্ষর দৃষ্টিহীনদের শিক্ষার আঙ্গিনায় নিয়ে আসা। যাতে তারাও বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যেতে পারে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা শাসক জানিয়েছেন দৃষ্টিহীনদের জন্য কোন কিছু করার প্রয়োজন হলে সেটা প্রশাসন আগামী দিন অবশ্যই করার চেষ্টা করবে। এবং তাদের কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

Releated Posts

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top