News Flash

  • Home
  • দেশ
  • মন্ত্রী উদয়নের হাত ধরে তৃণমূলে যোগ মন্ত্রী নিশীথের দুই আত্মীয়ের
Image

মন্ত্রী উদয়নের হাত ধরে তৃণমূলে যোগ মন্ত্রী নিশীথের দুই আত্মীয়ের

কোচবিহার, ৩ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই আত্মীয় যোগদান করল তৃণমূলে। বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তাঁরা তৃণমূলে যোগদান করেন।

সুনীল বর্মন ও জগদীশ বর্মন নামে নিশীথের ওই দুই আত্মীয়ের বাড়ি দিনহাটা পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। উদয়ন গুহ দাবি করেছেন, দু’জনই সম্পর্কে নিশীথ প্রামাণিকের ভাই হন।

কিছুদিন আগেই নিশীথ প্রামাণিককে তৃণমূলের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিতে দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন, “ভেটাগুড়িতে তৃণমূল সংগঠন করার লোক না পেলে, লোক খুঁজে দেব যাতে ওরা সংগঠনটা চালাতে পারে।” নিশীথের বক্তব্য ছিল, দলীয় কার্যালয়ে বসার যদি লোক না থাকে, তাহলে তাঁর কাছে অনুরোধ করলে তিনি দলীয় কার্যালয় খুলে দেওয়ারও ব্যবস্থা করবেন। নিশীথ প্রামাণিকের এই মন্তব্য ঘিরে বছর শুরুর দিনই সরগরম হয়ে উঠেছিল কোচবিহারের মাটি।

তৃণমূলের যোগ দেওয়া নিশীথের আত্মীয় সুনীল বর্মনের বক্তব্য, কোনওরকম গুরুত্ব তাঁরা পাননি। তাই বাধ্য হয়ে তাঁরা তৃণমূলে যোগদান করলেন। তৃণমূল নেতা উদয়ন গুহর বক্তব্য, “যারা অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখে, আজ তাদের ঘরের লোকই তৃণমূলে যোগ দিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর দুই ঘনিষ্ঠ আত্মীয়, একজন জ্যেঠতুতো ভাই, আরেকজন খুড়তুতো ভাই। তাঁরা আমাদের দলকে শক্তিশালী করতে যোগ দিলেন তৃণমূলে।” যদিও এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তথা বিজেপি নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top