News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ
Image

ঊনকোটি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ

কৈলাসহর, ০৩ জানুয়ারি,২০২৪ : সীমান্ত এলাকায় আইন শৃঙ্খলা এবং শান্তি ও সুুস্থিতি বজায় রাখতে ঊনকোটি জেলার জেলাশাসক এক আদেশে ২ জানুয়ারি থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ঊনকোটি জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত জনসাধারণের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন৷ সিআরপিসি’র ১৪৪ ধারায় এই বিধিনিষেধ সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে৷ জেলাশাসক এই আদেশে জানিয়েছেন, উল্লেখিত এলাকায় এক জায়গায় পাঁচজনের বেশী ব্যক্তি সমবেত হতে পারবেন না৷ কোন ব্যক্তি তীর, ধনুক, লাঠি, ধারালো বাঁশ, সাইকেলের চেইন, লোহার রড, ছুরি, আগেয়াস্ত্র, বিস্ফোরক ইত্যাদি বহন করতে পারবেন না৷ আইন শৃঙ্খলার কাজে নিযুক্ত পুলিশ, টিএসআর, বিএসএফ, আসাম রাইফেলস, জেলা প্রশাসন ও আইন প্রণয়নকারী উপযুক্ত কর্তপক্ষের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, এখনই চিকিৎসা প্রয়োজন এমন রোগী এবং জীবনদায়ী ঔষধ কেনার জন্য কোনো ব্যক্তির চলাচলের ক্ষেত্রে জেলাশাসকের জারি করা বিধিনিষেধে ছাড় রয়েছে৷ জেলাশাসক আদেশে জানিয়েছেন, আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

Releated Posts

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top