News Flash

  • Home
  • দেশ
  • আর জেলে নয়, এবার বাড়ি বসে চিকিৎসা করাতে চান প্রাক্তন মন্ত্রী পার্থ
Image

আর জেলে নয়, এবার বাড়ি বসে চিকিৎসা করাতে চান প্রাক্তন মন্ত্রী পার্থ

কলকাতা, ৩ জানুয়ারি (হি.স.) : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বার বার জামিনের আবেদন করেছেন। তা খারিজও হয়ে গিয়েছে। শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতারির পর বছর দেড় কেটে গেলেও মেলেনি জামিন। এবার আজব ‘আবদার’ পার্থ চট্টোপাধ্যায়ের। বাড়ি বসে চিকিৎসা করার আর্জি জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, “আমার মক্কেলের জয়েন্টে সমস্যা। হাই সুগার। কিডনির সমস্যা দীর্ঘদিনের। মেডিক্যাল বোর্ডের পরামর্শ ছিল নিয়মিত রক্তপরীক্ষা করার। গত ৯ মাসে রক্তপরীক্ষা হয়নি। জেলে চিকিৎসা হচ্ছে না। যেভাবে চিকিৎসা হওয়া দরকার, সেটা হচ্ছে না।”

আইনজীবীর বিস্ফোরক দাবি, “দিনের পর দিন বিনা চিকিৎসায় রয়েছেন পার্থ। হেফাজতে রয়েছেন। তবে তদন্ত হচ্ছে না। প্রথম থেকেই আমার মক্কেল তদন্তে সহযোগিতা করেছেন। সাহায্য করিনি এরকম কোনও রিপোর্ট নেই।”

এদিন আরও একবার জামিনের আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। বলেন, “আমার মক্কেলের বাড়ি নেতাজিনগর থানা এলাকায়। অর্থাৎ এই আদালতের এলাকার মধ্যেই পড়ে। তাই যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।” এর পরই কার্যত আবদারের সুরে পার্থ বলেন, “বাড়িতে বসেই চিকিৎসা করতে চাই।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top