News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর নির্দেশে চড়িলাম ব্লকের লক্ষী দত্তকে আর্থিক সহায়তা
Image

মুখ্যমন্ত্রীর নির্দেশে চড়িলাম ব্লকের লক্ষী দত্তকে আর্থিক সহায়তা

আগরতলা, ৩ জানুয়ারি, ২০২৪ : গতকাল, ২জানুয়ারি, ২০২৪ তারিখে প্রতিবাদী কলম পত্রিকায় প্রকাশিত ’মুখ্যমন্ত্রীর উদ্দশ্যে বৃদ্ধার আবেদন’ শীর্ষক সংবাদটি মুখ্যমী প্রফেসর (ডা.) মানিক সাহার দৃষ্টি আকৃষ্ট হয়েছে৷ মুখ্যমী প্রফেসর (ডা.) মানিক সাহা বিশালগড়ের মহকুমা শাসককে দ্রত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন৷ এছাড়াও কিভাবে প্রশাসনের পক্ষ থেকে ঐ অসহায় মহিলাকে সাহায্য করা যায় তার জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দেন৷ মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে ২ জানুয়ারি বিশালগড়ের মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা চড়িলাম ব্লকের আড়ালিয়া পঞ্চায়েতের কালিটিলায় লক্ষী দত্ত নামে ঐ মহিলার বাড়িতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকার চেক তুলে দেন৷ এছাড়াও মহিলার বৃদ্ধা ভাতা পাওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বয়সজনিত অসুুবিধার কারণে মহিলাকে বিধবা ভাতা দেওয়ার জন্য আবেদন করতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে৷
মহকুমা শাসক শ্রীচক্রবর্তী জানান, চড়িলাম ব্লকের আড়ালিয়া পঞ্চায়েতের কালিটিলার বাসিন্দা লক্ষী দত্তকে ইতিমধ্যেই প্রধানমী আবাস যোজনায়-গ্রামীণ পাকাঘর দেওয়া হয়েছে এবং তা যথারীতি নির্মিত হয়েছে৷ ঐ বাড়িতে বর্তমানে স্বচ্ছ ভারত মিশনে শৌচালয় নির্মাণ করা হয়েছে৷ প্রায়োরিটি গ্রপের রেশনকার্ডের মাধ্যমে প্রতিমাসে বিনামূল্যে ২০ কেজি করে চাল পাচ্ছেন৷ এছাড়াও এই পরিবারে এমজিএন রেগায় জবকার্ড রয়েছে যাতে এখন পর্যন্ত ৬৮ শ্রমদিবসের কাজ পেয়েছেন৷ পিএম উজ্জলা যোজনায় গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে৷ পরিবারের গৃহে বর্তমানে বিদ্যৎ সংযোগ রয়েছে এবং জলজীবন মিশনে পাইপলাইন বসানোর কাজ চলছে৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top