News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিসমস্যা পীড়িত মানুষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিসমস্যা পীড়িত মানুষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ০৩ জানুয়ারি,২০২৪ : সমস্যা পীড়িত মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের পাশাপাশি সরকার ও জনগণের মধ্যে সুুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে ’মুখ্যমী সমীপেষু’ কর্মসূচি অব্যাহত রয়েছে৷ ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির ২৫তম পর্বে অন্যান্য দিনের মতো আজও মুখ্যমীর সরকারি বাসভবনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনগণের নানাবিধ সমস্যা, অভাব ও অভিযোগ শুনেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা৷ এদের মধ্যে বেশির ভাগই এসেছেন চিকিৎসা সহায়তার আর্জি নিয়ে৷ মুখ্যমন্ত্রী তাদের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখে সাথে সাথেই সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন৷ চিকিৎসা সংক্রান্ত সমস্যার সুুরাহা করে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী এই কর্মসূচিতে আসা সবার সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন৷
আজ মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে মনুবাজারের সাঁতচান্দের মিঠুন বণিক তার ৭ বছর বয়সী ছেলের চিকিৎসা সংক্রান্ত আর্জি নিয়ে মুখ্যমীর সঙ্গে দেখা করেন৷ তার ছেলে জন্মের পর থেকেই থ্যালাসেমিয়া ও হেপাটাইটিস রোগে আক্রান্ত৷ পেশায় বেসরকারি সংস্থার কর্মী মিঠুন বণিক আর্থিক অস্বচ্ছলতার জন্য তার ছেলের সঠিক চিকিৎসা করাতে পারছেন না৷ সেই পরিপ্রেক্ষিতে তিনি আজ মুখ্যমীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তার আর্জি জানান৷ মুখ্যমী মিঠুন বণিকের ছেলের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালের মেডিক্যাল সুুপার ডাঃ শঙ্কর চক্রবর্তীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন৷
পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই-এর আকাশ দেববর্মা তার বাবার চিকিৎসা সংক্রান্ত আর্জি নিয়ে আজ মুখ্যমীর সঙ্গে দেখা করেন৷ তার বাবা দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যাজনিত রোগে ভুগছেন৷ শীঘই তার বাবার অপারেশন করা হবে৷ কিন্তু তাদের আয়ুমান কার্ডটি পুনর্নবীকরন (রিন্যয়েল) না করানোর কারণে চিকিৎসা করাতে সমস্যায় পড়েছেন৷ মুখ্যমী আকাশ দেববর্মার বাবার চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং আয়ুমান কার্ডটি দেখে সঙ্গে সঙ্গে আয়ুমান কার্ডটি পুননর্বীকরণ (রিন্যয়েল) করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে স্বাস্থ্য সচিব ডাঃ সন্দীপ আর রাঠোরকে নির্দেশ দেন৷ পাশাপাশি আকাশ দেববর্মার বাবার চিকিৎসা সংক্রান্ত অন্যান্য সহায়তা প্রদানের জন্য জিবি হাসপাতালের মেডিক্যাল সুুপার ডাঃ শঙ্কর চক্রবর্তীকে নির্দেশ দেন মুখ্যমী৷
আগরতলার জয়নগরের সুুনীল চন্দ্র দাস তার চিকিৎসা সংক্রান্ত আর্জি নিয়ে আজ মুখ্যমীর সঙ্গে দেখা করেন৷ সুুনীল চন্দ্র দাস ১০ বছর যাবৎ লিভার সংক্রান্ত রোগে এবং গত ৬ বছর যাবৎ কিডনি সংক্রান্ত রোগে ভুগছেন৷ দীর্ঘদিন ধরে অসুুস্থতার কারণে তিনি বর্তমানে কর্মহীন অবস্থায় রয়েছেন৷ এদিকে প্রতিমাসে তাকে প্রায় ৬ হাজার টাকার ঔষধ কিনতে হয়৷ ফলে আর্থিক অস্বচ্ছলতার জন্য তিনি তার চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছেন৷ এই অবস্থায় তিনি আজ মুখ্যমীর কাছে এসেছিলেন প্রয়োজনীয় সহায়তার আর্জি নিয়ে৷ মুখ্যমী সুুনীল চন্দ্র দাসের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দেখে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালের মেডিক্যাল সুুপার ডাঃ শঙ্কর চক্রবর্তীকে প্রয়োজনীয় সহায়তা করার নির্দেশ দেন৷
সিপাহীজলা জেলার যুগল কিশোর নগর এডিসি ভিলেজের সরস্বতী কপালী (বাউল) তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আর্জি নিয়ে আজ মুখ্যমীর সঙ্গে দেখা করেন৷ সরস্বতী কপালীর স্বামী গত বছরের নভেম্বর মাসে মারা যান৷ তার স্বামীই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী৷ বর্তমানে সরস্বতী কপালী তার ১০ বছর বয়সী ছেলের পড়াশুনার খরচ ও সংসারের খরচ চালাতে গিয়ে অসুুবিধার মধ্যে পড়েছেন৷ তিনি মুখ্যমীর সঙ্গে দেখা করে যেকোন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মাধ্যমে সরস্বতী কপালীকে কোনও কর্মসংস্থানের সুুযোগ করে দেওয়া যায় কিনা বিষয়টি দেখার জন্য মুখ্যমী তৎক্ষনাৎ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়কে নির্দেশ দেন৷
  মেলাঘরের লক্ষণ চন্দ্র সরকার তার মেয়ের চিকিৎসা সংক্রান্ত আর্জি নিয়ে আজ মুখ্যমীর সঙ্গে দেখা করেন৷ দ্বাদশ শ্রেণীতে পাঠরত লক্ষণ চন্দ্র সরকারের মেয়ে বেশ কিছুদিন যাবৎ শ্বাসকষ্ট ও আলসার রোগে ভুগছেন৷ আর্থিক অস্বচ্ছলতার জন্য লক্ষণ চন্দ্র সরকার তার মেয়ের সঠিক চিকিৎসা করাতে পারছেন না৷ এই অবস্থায় তিনি আর্থিক সহায়তার জন্য মুখ্যমীর কাছে আর্জি জানান৷ মুখ্যমী লক্ষণ চন্দ্র সরকারের মেয়ের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালের মেডিক্যাল সুুপার ডাঃ শঙ্কর চক্রবর্তীকে প্রয়োজনীয় সহায়তা করার নির্দেশ দেন৷ পাশাপাশি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মাধ্যমে লক্ষণ চন্দ্র সরকারকে কিভাবে সহায়তা করা যেতে পারে সে বিষয়টি দেখার জন্য মুখ্যমী সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়কে নির্দেশ দেন৷
এছাড়াও আজ মুখ্যমী সমীপেষু কর্মসূচিতে আসা বিশালগড়ের নচিকেতা নাগ, হাঁপানিয়ার পূর্ণা দেবনাথ, বড়দোয়ালীর রূপেন শিব, বাধারঘাটের মিঠন ধর, কাঁঠালতলীর স্বপন চক্রবর্তীর মতো অনেকেই পেয়েছেন চিকিৎসায় সহায়তার আশ্বাস৷ আজ মুখ্যমী সমীপেষু কর্মসূচিতে মুখ্যমীর সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, স্বাস্থ্য সচিব ড. সন্দীপ আর রাঠোর, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, জিবি হাসপাতালের মেডিক্যাল সুুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী এবং ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুুপার ডাঃ এস দেববর্মা উপস্থিত ছিলেন৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top