News Flash

Image

৪৬তম ককবরক দিবস : প্রস্তুতি সভা

আগরতলা,৩ জানুয়ারি,২০২৪ : ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের উদ্যোগে আজ শিক্ষা ভবনের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের কনফারেন্স হলে ৪৬তম ককবরক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সিদ্ধান্ত অনুযায়ী ৪৬তম ককবরক দিবসে আগামী ১৯ জানুয়ারি আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমাতে ককবরক দিবস পালিত হবে৷ সকাল ৮টায় আগরতলায় রবীন্দ্রভবনের সামনে থেকে র্যালি শুরু হবে৷ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা র্যালিতে অংশ নেবে৷ র্যালি শেষে রবীন্দ্রভবনের ১ম প্রেক্ষাগৃহে ৪৬তম ককবরক দিবস পালিত হবে৷ উক্ত অনুষ্ঠানে ৫ জন ককবরক ভাষা শিক্ষককে সংবর্ধনা দেওয়া হবে৷ এছাড়া অনুষ্ঠানে সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশিত হবে৷ অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে ৩১ জনের কার্যকরী কমিটি সহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়৷ এই সভায় ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধিকর্তা রত্নজিত দেববর্মা, ত্রিপুরা গবেষণা ও সাংসৃকতিক ইনস্টিটিউটের অধিকর্তা আনন্দহরি জমাতিয়া, ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের উপধিকর্তা সব্যসাচী সিং, পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top