News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কেন্দ্রীয় সরকারের আইনের বিরোধিতায় জাতীয় সড়কে ট্রাক চলাচল বন্ধ
Image

কেন্দ্রীয় সরকারের আইনের বিরোধিতায় জাতীয় সড়কে ট্রাক চলাচল বন্ধ

আগরতলা, ২ জানুয়ারি : সংসদে গৃহমন্ত্রী অমিত শাহ একটি আইন পাস করিয়েছেন। যে দুর্ঘটনাগ্রস্থ গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে ওই চালকের বিরুদ্ধে ১০ বছরের শাস্তি এবং ৫ লক্ষ টাকার জরিমানা করা হবে। এই আইনের বিরোধিতায় প্রতিবাদ জানিয়ে আজ কুমারঘাট থানাধীন ৯১ মাইল এলাকার জাতীয় সড়কে ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে চালকরা।

তাছাড়া, আজ কেন্দ্রীয় সরকারের ওই আইনের বিরুদ্ধে সরব হয়েছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন সংগঠনের পক্ষ থেকে ২৯ দফা দাবি আদায়ের লক্ষে পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন দিয়েছে।

সংগঠনের জনৈক ব্যক্তি জানিয়েছেন, গত ২০ ডিসেম্বর সংসদে গৃহমন্ত্রী অমিত শাহ একটি বিল পেশ করেছিলেন। দুর্ঘটনারগ্রস্থ গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে ওই চালকের বিরুদ্ধে ১০ বছরের শাস্তি এবং ৫ লক্ষ টাকার জরিমানা করা হবে। আর যদি আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের শাস্তি কিছুটা কমবে। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার গাড়ির চালকের কথা চিন্তা করেননি। তাই তাঁরা কেন্দ্রীয় সরকারের ওই আইনের বিরুদ্ধে সরব হয়েছেন।

সংগঠনের দাবি, ন্যাশনাল ড্রাইভার কমিশন, রাজ্য ড্রাইভার কমিশন দেশের ২২ কোটি চালকদের ন্যায়বিচার প্রদানের জন্য গঠন করা উচিত। গত এক দশক ধরে সারা দেশে প্রতিবছর ১লা সেপ্টেম্বর জাতীয় চালক দিবস পালিত হয়ে আসছে সব দিবস দেশে ঘোষণা করা হয়েছে তাই জাতীয় চালক দিবসটি সরকার কর্তৃক ঘোষণা করা হোক। বাণিজ্যিক চালকদের পূর্ণ নবীকরণের প্রক্রিয়া প্রতি পাঁচ বছরের জন্য স্থির করা হোক।

তাছাড়া, যদি পেশাগত চালক অতীতে এবং দুর্ঘটনায় অক্ষম হয়ে পড়ে তার রক্ষণাবেক্ষণের জন্য সরকার কর্তৃক ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানেই সাথে চালকের মৃত্যুতে পরিবারের সদস্যদের ২০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top