News Flash

  • Home
  • দিনের খবর
  • দক্ষিণ কোরিয়ায় অটোগ্রাফ চাইতে এসে বিরোধী দলনেতার গলায় ছুরির কোপ, গ্রেফতার আততায়ী
Image

দক্ষিণ কোরিয়ায় অটোগ্রাফ চাইতে এসে বিরোধী দলনেতার গলায় ছুরির কোপ, গ্রেফতার আততায়ী

সিউল, ২ জানুয়ারি (হি. স.) বছরের শুরুতেই ভয়াবহ হামলার সাক্ষী থাকল দক্ষিণ কোরিয়া । অটোগ্রাফ চাইতে আসে এক ব্যক্তি, সই করার আগেই দক্ষিণ কোরিয়ার বিরোধী দল নেতার গলায় ধারাল অস্ত্রের কোপ দিল । সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন দক্ষিণ কোরিয়ার বিরোধী দলনেতা লি জা-মিউং। হাসপাতালে চিকিৎসাধীন তিনি । গ্রেফতার আততায়ী । গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ।

জানা গিয়েছে, একটি বিমানবন্দরের এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বিরোধী দলনেতা লি জা-মিউং। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময়েই এক ব্যক্তি এগিয়ে এসে লি’র অটোগ্রাফ চান এক ব্যক্তি। সই করতে যেতেই সটান তাঁর গলায় ছুরি বসিয়ে দেন আততায়ী। সঙ্গে সঙ্গে মাটিতে পড়েন যান বিরোধী দলনেতা।
হেলিকপ্টারে চাপিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় লি’কে। তবে আপাতত বিপদমুক্ত আছেন তিনি। বেশ খানিকটা রক্তক্ষরণ হলেও কোনও বড় মাপের ক্ষতি হয়নি। চিকিৎসক সূত্রে খবর, গলার কাছে এক সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছে লি’র। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অন্যদিকে, আততায়ীকে ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

২০২২ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে খুব কম ব্যবধানে ইয়ুন সুক ইয়েলের কাছে পরাজিত হন লি। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নিজেও। উল্লেখ্য, একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে লি’র বিরুদ্ধে। তার জেরেই কি হামলা হয়েছে? প্রশ্ন প্রশাসনের অন্দরে।

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top