News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভিভিপ্যাট নিয়ে কমিশনকে চিঠি ‘আইএনডিআইএ’-র, নেপথ্যে মমতা !
Image

ভিভিপ্যাট নিয়ে কমিশনকে চিঠি ‘আইএনডিআইএ’-র, নেপথ্যে মমতা !

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): ইভিএম কারচুপির অভিযোগ উঠেছিল আগেও। তাই এবারের নির্বাচন প্রক্রিয়াকে ১০০ শতাংশ স্বচ্ছ করতে ভিভিপ্যাট নিয়ে আগেই নির্বাচন কমিশনকে স্মারকলিপি জমা দিয়েছিল আইএনডিআই জোট।

অভিযোগ, স্মারকলিপি জমা দেওয়ার পরও এ ব্যাপারে কমিশনের তরফে বিশেষ হেলদোল দেখা যায়নি। তাই কমিশনকে তৎপর করতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মেনে ভিভিপ্যাট নিয়ে এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল জোট। জোটের তরফে মঙ্গলবার কমিশনে চিঠি দিয়েছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

সূত্রের খবর, এরপরই কমিশন কোনও পদক্ষেপ না করলে ধর্না আন্দোলনের পথে হাঁটতে পারেন আইএনডিআই জোটের নেতারা।
জোটের নেতা, নেত্রীদের আশঙ্কা, মসনদে থাকতে ইভিএমে কারচুপি করতে পারে গেরুয়া শিবির। তাই এবারের লোকসভা ভোটে ১০০ শতাংশ ভিভিপ্যাট ব্যবহারের দাবি তুলেছেন জোটের নেতারা। এ ব্যাপারে গত ডিসেম্বরের শেষে দিল্লিতে আইএনডিআই জোটের চতুর্থ বৈঠকে ভিভিপ্যাট ও ইভিএম প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করেছিলেন তৃণমূল নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, বাধ্যতামূলকভাবে ১০০ শতাংশ বুথে ভিভিপ্যাট রাখতে হবে এবং সব ভিভিপ্যাট গণনা করতে হবে। ভিভিপ্যাট স্লিপ সরাসরি বাক্সে ঢুকে যাওয়ার পরিবর্তে ভোটারদের হাতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে ভোটাররা নিজেদের ভোট যাচাই করে নেওয়ার পরই সেটি পৃথক একটি ব্যালট বাক্সে ফেলবেন। তাহলেই ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট স্লিপের ১০০ শতাংশ গণনা সম্ভব হবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সঙ্গে সেদিন সহমত জানিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ জোটের অন্যান্য নেতারা। কমিশন পদক্ষেপ না করলে প্রথমে চিঠি এবং তারপর ধর্নায় বসারও পরামর্শ দিয়েছিলেন তিনি। মঙ্গলবার এ ব্যাপারে জোটের তরফে কমিশন দেওয়ার পর মনে করা হচ্ছে, তৃণমূল নেত্রীর পরামর্শ মেনেই এবার জোটের তরফে পদক্ষেপ করা হল বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে কমিশনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Releated Posts

যন্তর মন্তরের ঘটনার পর তরুণদের ক্ষমা করলেন প্রধানমন্ত্রী, ‘বিপথগামী’ সন্তানদের সঠিক পথ দেখানোর আহ্বান

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় যন্তর মন্তরের…

ByByNews Desk Aug 1, 2026

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top