News Flash

  • Home
  • দিনের খবর
  • পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় আহত চার পুলিশকর্মী
Image

পুরুলিয়ায় পথ দুর্ঘটনায় আহত চার পুলিশকর্মী

পুরুলিয়া, ১ জানুয়ারি (হি.স.) : ডিউটির সময় পুরুলিয়া-বাঁকুড়া জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত ডিএসপি (ট্রাফিক)-সহ চার পুলিশকর্মী। রবিবার রাতে পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয়।

জানা গিয়েছে, রবিবার রাতে পেট্রোলিং করার জন্য বেরিয়েছিলেন ডিএসপি (ট্রাফিক)-সহ চার পুলিশকর্মী। রাঘবপুর মোড়ে অপরদিক থেকে এক্সাসাইজ ডিপার্টমেন্টের একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কর্তব্যরত পুলিশকর্মীদের। এই ঘটনায় গুরুতর জখম হন ডিএসপি (ট্রাফিক) সহ চার পুলিশ কর্মী। সঙ্গে সঙ্গে আহত পুলিশ কর্মীদের উদ্ধার হয়ে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুরুলিয়া জেলা সভাধিপতি নিবেদিতা মাহাত দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন পুরুলিয়া। দুর্ঘটনার খবর পেয়ে আহত পুলিশকর্মীদের দেখতে হাসপাতালে যান তিনি। আইএনটিটিইউসি জেলা সভাপতি উজ্বল কুমার দুর্ঘটনার সময় ওই এলাকাতেই ছিলেন। আহত পুলিশকর্মীদের সঙ্গেই হাসপাতালে যান তিনি। ডিএসপি ট্রাফিক মিহির দে-কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

Releated Posts

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026

সুনেত্রা পাওয়ারকে নিয়ে কংগ্রেসের মন্তব্যে তীব্র ক্ষোভ এনসিপির, ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ

মুম্বই, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির জাতীয় সভাপতি সুনেত্রা অজিত পাওয়ারকে নিয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টের…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top