News Flash

  • Home
  • দিনের খবর
  • বছরের প্রথম দিনে সস্তা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম
Image

বছরের প্রথম দিনে সস্তা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : নতুন বছরের ২০২৪ সালের প্রথম দিনেই কমানো হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বড় ধরনের স্বস্তি দিয়ে, সরকারি খাতের তেল এবং বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১.৫০ টাকা থেকে ৪.৫০ টাকা পর্যন্ত কমিয়েছে। সোমবার থেকে নতুন দর কার্যকর হয়েছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর ওয়েবসাইট অনুসারে, এখন রাজধানী দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১.৫০ টাকা কমে ১৭৫৫.৫০ টাকা হয়েছে। মুম্বাইতে এর দাম ১.৫০ টাকা কমে ১৭০৮.৫০ টাকা হয়েছে। চেন্নাইতে এর দাম ৪.৫০ টাকা কমে ১৯২৪.৫০ টাকা হয়েছে। কলকাতায় এর দাম ৫০ পয়সা সামান্য বৃদ্ধি পেয়ে ১৮৬৯ টাকা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২২ ডিসেম্বর, ২০২৩-এ তেল সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৯.৫০ টাকা কমিয়েছিল। তবে ১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনো কমতি হয়নি। বর্তমানে এটি দিল্লিতে ৯০৩ টাকায় পাওয়া যাচ্ছে।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top