News Flash

  • Home
  • Uncategorized
  • নববর্ষের প্রাক্কালে করাচিতে গুলিবর্ষণে আহত ৩০ জন, গ্রেফতার ৬৫
Image

নববর্ষের প্রাক্কালে করাচিতে গুলিবর্ষণে আহত ৩০ জন, গ্রেফতার ৬৫

করাচি, ১ জানুয়ারি (হি. স.) : করাচিতে নববর্ষের দিন হিংসার ঘটনা এড়াতে সব ধরনের পুলিশি ব্যবস্থা ও নিষেধাজ্ঞা বহাল ছিল। তবুও রবিবার মাঝরাতে করাচির রাস্তা গুলির শব্দে কেঁপে ওঠে। এই গুলিতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনায় ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, নববর্ষের রাতে পুরো মহানগরীতে ব্যাপক গুলি চালানো হয়। এতে আহত হয়েছেন ৩০ জনের বেশি। খুনের চেষ্টার অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নর্থ নাজিমাবাদ, লিয়াকতাবাদ সি-আই এরিয়া, রিজভিয়া সোসাইটি, হুসেনাবাদ, বাহাদুরাবাদ, শাহ ফয়সাল কলোনি, কেমারি, নেটিভ জেটি ব্রিজ, লিয়ারি, ক্লিফটন বলদিয়া টাউন, নর্থ করাচি, সি ভিউ, কোরাঙ্গি, ডালমিয়া, গুলশান-এ সর্বাধিক গুলি চালানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top