News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্ল্যাটফর্মের কাছে যুবকের দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য বারুইপুরে
Image

প্ল্যাটফর্মের কাছে যুবকের দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য বারুইপুরে

বারুইপুর, ৩১ ডিসেম্বর (হি.স.) : বারুইপুরের শাসন রোড স্টেশন এলাকায় প্ল্যাটফর্মের কাছে অজ্ঞাতপরিচয় যুবকের গলাকাটা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার দেহ উদ্ধারের সময় গলার নলি ও হাতের শিরা কাটা ছিল। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই যুবককে খুন করা হয়েছে। কে বা কারা খুন করল তাকে, তা এখনও স্পষ্ট নয়।

রবিবার সকালে বারুইপুরের শাসন রোড স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে যাতায়াতকারীরা দেখতে পান এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তার গলার নলি এবং হাতের শিরা কাটা। ক্ষতবিক্ষত দেহ দেখে হইচই শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। বারুইপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে তাকে। পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top