News Flash

Image

সাতসকালে যান দুর্ঘটনায় গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ ডিসেম্বরঃ

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একজন। ঘটনাটি ঘটেছে রবিবার সাতসকালে বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত অবস্থায় গাড়ির চালককে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। তবে তার আঘাত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার বিবরণে প্রকাশ, আজ সকালে আগরতলা থেকে টিআর০১-এজে-১৮৪৭ নম্বরের একটি ট্রিপার গাড়ী কল্যানপুরের দিকে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি এসএমএল গাড়ির সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে এসএমএল গাড়ির চালক লক্ষন লাল তরুয়া গুরুতর আহত হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন লক্ষনের একটি পা ভেঙে গেছে। তারপরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবিপি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top