News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুহুরী হত্যাকান্ডে গ্রেপ্তার আইনজীবী অনির্বাণ তলাপাত্র
Image

মুহুরী হত্যাকান্ডে গ্রেপ্তার আইনজীবী অনির্বাণ তলাপাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বরঃ

মুহুরী অমিত আচার্য হত্যা মামলায় আইনজীবী অনির্বাণ তলাপাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাঁকে তার বড়দোয়ালীস্থিত বাড়ির পাশ থেকে আটক করেছে পুলিশ। আজ তাঁকে আদালতে সোপর্দ করে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে আদালত চত্বরে মুহুরী অমিত আচার্যকে মারধর করা হয়েছিল। পরবর্তীতে তাঁর মৃত্যু হয়। সেই অনুযায়ী আগরতলা পশ্চিম থানায় একটি খুনের মামলা করা হয়েছিল। মামলার নম্বর ছিল ১৭৪/ ২০২৩। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ আগেই আইনজীবী গোপাল সিং কে এই হত্যাকান্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছিল।

এই হত্যাকান্ডে আরও ৫-৬ জন জড়িত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। তবে তারা প্রত্যেকেই পলাতক বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক। আইনজীবী অনির্বাণ তলাপাত্রও পলাতক ছিল। গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top