News Flash

  • Home
  • দেশ
  • মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ, তৃণমূলের যুবনেতা গ্রেফতার
Image

মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ, তৃণমূলের যুবনেতা গ্রেফতার

কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.) : এক মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগে তৃণমূলের এক যুবনেতাকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ। খড়দহ থানার পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত চালাচ্ছে বলে খবর। এ নিয়ে শোরগোল দেখা দিয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি গত ২৩ সেপ্টেম্বরের। পানিহাটি উৎসব চলছিল। সেখানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যারাকপুর পুলিশ ব্যাটালিয়নের এক মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযোগ, মেলা কমিটিরই কয়েক জন সদস্য মহিলা পুলিশকর্মীর সঙ্গে অভব্য আচরণ করেন।

সেই সময় ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা হয় বলে অভিযোগ। কিন্তু শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসে। ওই মহিলা পুলিশকর্মীর স্বহস্তে লেখা অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট এফআইআর-এর প্রতিলিপি-সহ এক্স হ্যাণ্ডেলে কড়া প্রতিক্রিয়া জানান বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু শেষমেশ ঘোলা থানার নাটাগড় এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে।

তৃণমূলের একটি সূত্রে খবর, অভিযুক্ত দীপ পানিহাটি পুরসভার কাউন্সিলর স্বপন কুণ্ডুর অত্যন্ত ঘনিষ্ঠ। যদিও দীপের গ্রেফতারি নিয়ে কিছুই বলতে চাননি ওই তৃণমূল কাউন্সিলর। এ নিয়ে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্য দিকে, পুলিশ সূত্রে খবর, আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন পুলিশকর্মী। সেই অনুযায়ী, বাকি অভিযুক্তদেরও খোঁজ করছে পুলিশ।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top