News Flash

  • Home
  • দিনের খবর
  • শীত নেই দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বর্ষবরণে তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের
Image

শীত নেই দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বর্ষবরণে তুষারপাতের পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): বছর শেষ হতে আর মাত্র একদিন বাকি, অথচ দক্ষিণবঙ্গে শীতের দেখা নেই। কলকাতার তাপমাত্রা রয়েছে ১৭ ডিগ্রির ওপরেই। একইরকম আবহাওয়া দক্ষিণবঙ্গের অন্যত্রও। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গে আপাতত শীতের দেখা না মিললেও, বর্ষশেষ ও নতুন বছরের শুরুটা দার্জিলিং অথবা কালিম্পঙে থাকলে হাতে রাখতে হতে পারে ছাতা। কারণে এই সময়ে পাহাড়ে হতে পারে তুষারবৃষ্টি।

আর কলকাতা অথবা দক্ষিণবঙ্গে এই সময়ে শীত পোশাক শরীরের পরিবর্তে রাখতে হবে আলমারিতেই। দুই বঙ্গে এবার দু’রকম আবহাওয়ায় হবে বর্ষবরণ। শীতের উৎসবের মরসুমে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এমনই ইঙ্গিত মিলেছে। পারদ পতনের সম্ভাবনা কম। শীতের পোশাক পরতে না পেরে মন খারাপ শহরবাসীর। শীত ফিরবে কবে, সেই উত্তর আপাতত অজানা।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top