News Flash

  • Home
  • দিনের খবর
  • আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ভারত বনধের প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুরে
Image

আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ভারত বনধের প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুরে

বালুরঘাট, ৩০ ডিসেম্বর (হি. স.) : সারনা ধর্মের স্বীকৃতি সহ একাধিক দাবিতে শনিবার ১২ ঘণ্টা ভারত বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান। রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায়ও এর প্রভাব পড়েছে।

এদিন বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে বন্ধ রয়েছে বেসরকারি বাস চলাচল। শুধুমাত্র দূরপাল্লার বাস আসছে। তবে সরকারি বাস চলাচল করছে। সেক্ষেত্রে যাত্রী সংখ্যা অনেকটাই কম। বাস সেভাবে না চলায় সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট শহরজুড়ে মোতায়েন রয়েছে পুলিশ। এদিন সকালে শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হিলি মোড় এলাকায় আসেন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা।

এদিন তীর, ধনুক নিয়ে গঙ্গারামপুর রেলস্টেশনে পৌঁছান আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। বালুরঘাট রেল স্টেশন থেকে গঙ্গারামপুর রেলস্টেশনে সকাল সাতটা নাগাদ তেভাগা এক্সপ্রেস এসে পৌঁছোতেই রেল অবরোধ করেন তাঁরা। দীর্ঘক্ষণ রেল অবরোধের জেরে চরম বিপাকে পড়েন যাত্রীরা। এবিষয়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি পরিমল মার্ডি জানান, সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে এদিনের এই রেল অবরোধ করা হয়েছে। তাঁদের দাবিকে কেন্দ্র স্বীকৃতি না দিলে রেল অবরোধ উঠবে না বলে জানান তিনি।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top