News Flash

  • Home
  • দিনের খবর
  • ভগবান রামের নামে অনেক রাজনীতি করার হচ্ছে : সঞ্জয় রাউত
Image

ভগবান রামের নামে অনেক রাজনীতি করার হচ্ছে : সঞ্জয় রাউত

মুম্বই, ৩০ ডিসেম্বর (হি.স.): বিজেপির বিরুদ্ধে ভগবান রামের নামে রাজনীতি করার অভিযোগ আনলেন শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ সঞ্জয় রাউত। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “এখন, একমাত্র জিনিস বাকি আছে, আর সেটা হল বিজেপি ঘোষণা করবে ভগবান রাম নির্বাচনে তাঁদের প্রার্থী হবেন। ভগবান রামের নামে অনেক রাজনীতি করা হচ্ছে।”

আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েও মন্তব্য করেছেন সঞ্জয় রাউত। তিনি বলেছেন, “আমি বলেছিলাম, কংগ্রেসকে শূন্য থেকে শুরু করতে হবে, আমি বলিনি যে কংগ্রেস শূন্য। মহারাষ্ট্রে কংগ্রেসের একটিও সাংসদ নেই। আমাদের ১৮ জন সাংসদ ছিল, কিন্তু কিছু বেরিয়ে গিয়েছে এবং আমাদের এখন ৬ জন সাংসদ আছেন।কংগ্রেসের সঙ্গে আমাদের জোট আছে এবং মহা বিকাশ আঘাড়ি প্রায় ৪০টি আসনে জয়ী হবে। বিজেপির জয়ের জন্য ইভিএম দরকার, তাঁরা একা জিততে পারে না।”

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top