ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর।। সারাদেশে যোগাসনে ত্রিপুরার স্থান দ্বিতীয়। এবারকার জাতীয় আসরে ত্রিপুরা দল নিঃসন্দেহে দারুন সাফল্য অর্জন করেছে। ত্রিপুরার যোগাসন খেলোয়াররা চারটি স্বর্ণপদক, ছয়টি রৌপ্য পদক সহ মোট ১৮টি পদক জিতে পয়েন্টের হিসেবে ১০৪ পয়েন্ট পেয়ে আয়োজক পশ্চিমবঙ্গের ঠিক পেছনে থেকে সর্বভারতীয় স্তরে রানার্স খেতাব অর্জন করেছে। উল্লেখ্য, ২৭ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে সিঁধু কানু ইনডোর স্টেডিয়ামে তিন দিনব্যাপী আয়োজিত জাতীয় যোগাসন প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। এই প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে ছয় জন নতুন জাতীয় স্তরের বিচারক হিসেবে সংবর্ধিত হয়েছেন। এছাড়া, সর্বভারতীয় যোগা ফেডারেশনে ত্রিপুরা থেকে চারজন কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

জাতীয় যোগাসনে ১৮ পদক পেয়ে সারাদেশে দ্বিতীয় স্থান ত্রিপুরার
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















