News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশেষ ট্রেন চলাচলের দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী
Image

অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশেষ ট্রেন চলাচলের দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ ডিসেম্বর: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায়  রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগরতলা থেকে অযোধ্যা পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থার দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি লিখে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। 

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, রাজ্য থেকে প্রায় দুই হাজার ভক্ত তীর্থযাত্রী হিসেবে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। তাঁরা  ২০ জানুয়ারী আগরতলা থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং ২৩ জানুয়ারী আগরতলায় ফিরে আসবে।

কেন্দ্রীয় রেলমন্ত্রীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়টিকে জরুরীভাবে দেখার জন্য নির্দেশ দিতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top