News Flash

  • Home
  • দেশ
  • জোড়াবাগানে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
Image

জোড়াবাগানে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

কলকাতা, ২৯ ডিসেম্বর (হি. স.) : কলকাতা পুরসভার জলের কল থেকে বেআইনিভাবে পাইপের মাধ্যমে জলের সংযোগ নিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। জোড়াবাগান থানার অন্তর্গত পোস্তা পেট্রোল পাম্পের কাছে ২৭ মহর্ষি দেবেন্দ্র নাথ রোডে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম রাহুল দুবে। যুবকের বয়স ৩৫।

সূত্রের খবর, বাড়ির ভিতরে যে জলের কলগুলি রয়েছে সম্প্রতি সেগুলি দিয়ে নোংরা জল আসছিল। কেন এমনটা হচ্ছে তা বুঝতে পারছিলেন না কেউই। জলের ট্যাঙ্কে কোনও সমস্যা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করেছিলেন বাড়ির বাসিন্দারা। এরপরই প্রশাসনের তরফে জোড়াবাগানের ২৭ নম্বর মহর্ষি দেবেন্দ্র রোডের কাছে থাকা ওই বাড়িটির বাসিন্দাদের নিজেদের পাইপ থেকে জল নিতে নিষেধ করা হয়।
আপাতত কলকাতা পুরসভার ফুটপাতের জলের কল থেকে জল নেওয়ার জন্য প্রশাসনের তরফে তাঁদের বলা হয়। কিন্তু, চালানো যাবে না মোটর পাম্প। যে সময়ে জল আসবে, শুধু সেই সময়ে জল নেওয়া যাবে। সূত্রের খবর, এই বাড়িতে তিন মাস আগে ভাড়া নিয়ে আসেন রাহুল দুবে। তাঁর দুই কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে। প্রত্যেকের বয়স দুই থেকে আট বছরের মধ্যে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, রাহুল এদিন বাড়ির যে সুইচ বোর্ড থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে মোটরের মাধ্যমে ওই জলের কল থেকে জল নিতে গিয়েছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা। প্লাস্টিকের পাইপ ব্যবহার করে মোটর চালিয়ে জল নিতে গিয়েই বিপদে পড়েন রাহুল বাবু। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সুইচ বোর্ডেই সমস্যা ছিল। যে কারণে মোটর চালাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তিনি। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের।

এলাকার বাসিন্দারা তাকে বাঁচানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কে বাড়ির অন্যান্য বাসিন্দারাও। ঘটনার বেশ কিছুক্ষণ পর এলাকার বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত আসেন। ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাহুলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top