News Flash

  • Home
  • দেশ
  • বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনলে ৪৫০ টাকা গ্যাস, আশ্বাস শুভেন্দুর
Image

বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনলে ৪৫০ টাকা গ্যাস, আশ্বাস শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর, ২৯ ডিসেম্বর (হি.স.): বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনলে ৪৫০ টাকা গ্যাস দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের সভা থেকে শুক্রবার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজস্থান সরকারের মতো পশ্চিমবঙ্গেও ৪৫০ টাকায় গ্যাস দেওয়া হবে আশ্বাস দেন তিনি।

এদিন বিরোধী দলনেতা বলেন, “শিল্প-কর্মসংস্থান চান না মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপিকে আনলে শিবরাজ সিংহ চৌহানের মতো ‘লাডলি বহেন’ শুরু হবে। বিজেপিকে আনলে প্রথমেই রাজ্যের ৩০ লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে।’                                    

২০২১-এর বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগারের বহু আগেই থমকে যায় বিজেপির রথ। ৭৭টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। শনিবার, পূর্ব মেদিনীপুরের কাঁথি বিধানসভার বুথ কর্মীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়। সেই সভায় বিরোধী দলনেতা অভিযোগ করেন, একুশের বিধানসভা ভোটে, গণনাকর্মী হিসেবে থাকা ভুয়ো শিক্ষকদের দিয়ে ভোট লুঠ করা হয়েছে। ভোট লুঠ না হলে, সরকার গড়ত বিজেপিই।
বিরোধী দলনেতা বলেন, “আইপ্যাকের লোকেরা নীল রঙের ব্যাজ পরে। এই জালি শিক্ষক, ভুয়ো শিক্ষাকর্মী যাদের পরবর্তীকালে হাইকোর্ট বাতিল করেছিল। সেই গণনাকর্মীদের সঙ্গে যোগসাজশ করে আমাদের গণনাকেন্দ্রে ৩০-৪০টার বেশি আসন গণনাতেই লুঠ করেছে।
শুভেন্দুবাবু দাবি করেন, এমন ৬৩ টা বিধানসভা কেন্দ্র আছে, যেখানে আমরা সামান্য ভোটে হেরেছি। তার কারণ গণনায় কারচুপি।’’ পাশাপাশি এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা জানি বর্তমানে এই রাজ্যে তৃতীয়বারের তোলামূল সরকার। তাদের যা দুর্গন্ধ বেরোচ্ছে, চুরি-দুর্নীতি সামনে আসছে, তাতে এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষমতা ভূভারতে কারও নেই।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top