News Flash

  • Home
  • দেশ
  • দেশে দুই মতাদর্শের লড়াই চলছে, নাগপুরে কংগ্রেসের সমাবেশে বললেন রাহুল গান্ধী
Image

দেশে দুই মতাদর্শের লড়াই চলছে, নাগপুরে কংগ্রেসের সমাবেশে বললেন রাহুল গান্ধী

নাগপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): দেশে দুই মতাদর্শের লড়াই চলছে, বৃহস্পতিবার নাগপুরে কংগ্রেসের সমাবেশে বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন, “দেশে দুই মতাদর্শের মধ্যে লড়াই চলছে। এনডিএ এবং আইএনডিআই জোটে বেশ কয়েকটি দল রয়েছে, তবে লড়াই দু’টি মতাদর্শের মধ্যে।” রাহুল গান্ধী আরও বলেছেন, “বিজেপির একেবারে বিপরীতে, একজন ছোট কংগ্রেস কর্মীও দলের শীর্ষ নেতাদের প্রশ্ন করতে এবং তাঁদের সঙ্গে দ্বিমত করতে পারেন।”

রাহুল বলেছেন, “ভাইস চ্যান্সেলরদের নিয়োগ মেধার ভিত্তিতে নয় বরং তাঁরা একটি নির্দিষ্ট সংস্থার অন্তর্ভুক্ত বলেই হচ্ছে।” রাহুল গান্ধী কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আরও বলেছেন, “গত ৪০ বছরের মধ্যে বেকারত্ব এখন সর্বোচ্চ।” রাহুলের কথায়, “স্বাধীনতা সংগ্রাম তৎকালীন রাজা অথবা শাসকরা লড়েননি, সংগ্রাম করেছে দেশের জনগণ। ব্রিটিশদের সঙ্গে রাজা ও শাসকদের অংশীদারিত্ব ছিল। মানুষ মনে করে স্বাধীনতা সংগ্রাম শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল, না, রাজা-শাসকদের বিরুদ্ধেও ছিল।”

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top