News Flash

  • Home
  • খেলা
  • কর্ণেল সি কে নাইডু ট্রফির জন্য ত্রিপুরা দল ঘোষিত, নেতৃত্বে সেন্টু
Image

কর্ণেল সি কে নাইডু ট্রফির জন্য ত্রিপুরা দল ঘোষিত, নেতৃত্বে সেন্টু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। ঘোষিত হলো ত্রিপুরা দল। অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সি কে নাইডু ট্রফি ক্রিকেটের জন্য আসরের প্রথম দুটি ম্যাচের জন্য ঘোষনা করা হলো রাজ্যদল। ৭-‌১০ জানুয়ারি ঘরের মাঠে প্রথম প্রতিপক্ষ চন্ডিগড় এবং ১৪-‌১৭ জানুয়ারি মোহালিতে ত্রিপুরা খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। ওই ম্যাচে অংশ নিতে ২০ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করা হয়েছে। আসরে ত্রিপুরাকে নেতৃত্বে দেবেন সেন্টু সরকার। ডেপুটি হিসাবে থাকবেন সন্দীপ সরকার। নির্বাচিত ক্রিকেটারদের শুক্রবার দুপুর ২ টায় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে রিপোর্ট করার জন্য টি সি এ-‌র ভারপ্রাপ্ত সচিব জয়ন্ত দে বলেছেন। ঘোষিত দল:‌ ঋতুরাজ ঘোষ রায়, আরমান হুসেন, সেন্টু সরকার (‌অধিনায়ক), আনন্দ ভৌমিক, অরিন্দম বর্মন, রোহিত ঘোষ, সাহিল সুলতান, চন্দন রায়, সন্দীপ সরকার (‌সহ অধিনায়ক), দীপ্তনু চক্রবর্তী, বিজয় বিশ্বাস, কাজল সূত্রধর, ইন্দ্রজিৎ দেবনাথ, অভিজিৎ দেববর্মা, অর্কজিৎ দাস, দেবরাজ দে, দীপেন বিশ্বাস, অমিত আলি, দুর্লব রায়, রিয়াজ উদ্দিন। স্ট্যান্ডবাই:‌ স্বরব সাহানি, শচীন শর্মা, রাজদীপ দত্ত, শুভম সূত্রধর, তন্ময় দাস, রিব্রজিৎ দাস এবং পামীর দেবনাথ। কোচ:‌ বিশ্বজিৎ পাল,লিয়াকত আলি খান, সহকারি কোচ:‌ বিশ্বজিৎ দে, ফিজিও:‌ রাজন চৌধুরি, ট্রেণার:‌ রাকেশ প্যাটেল, ম্যানেজার কাম অবজারভার:‌ আশিষ ভট্টাচার্য।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top