News Flash

Image

নিজ ঘর থেকে থেকে ঘরের তালা ভেঙে চুরি বাইক

নিজস্ব প্রতিনিধি, সিপাহীজলা, ২৮ ডিসেম্বর : সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ মাস্টার পাড়া এলাকা  থেকে বাইক চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর  রাতে।
জানা যায় মাস্টার পাড়া এলাকার বাসিন্দা চিরঞ্জিত দেববর্মা প্রত্যেক দিনের ন্যায় বুধবার রাতে বিশ্রামগঞ্জ বাজারে ব্যক্তিগত কিছু কাজ সম্পন্ন করে বাড়িতে গিয়ে নিজের  টি আর ০৭ বি ৯২৩৩ নাম্বারে পালসার বাইকটি ঘরের মধ্যে রেখে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন।
বৃহস্পতিবার ভোরে চিরঞ্জিত দেববর্মা দেখতে পান ওনার পাশের রুমে, যেখানে পালসার বাইকটি রেখেছিলেন, সেই রুমের দরজা ভাঙ্গা।   ওনার বাড়ির গেইটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ঘর থেকে বাইকটি চুরি করে নিয়ে গেছে চোরেরা।
 তখন চিরঞ্জিত দেববর্মার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। শুরু হয় খোঁজাখুঁজি। কিন্তু বাইকের আর হদিশ পাওয়া যায় নি। বৃহস্পতিবার সকালে বিশ্রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন বাইকের মালিক চিরঞ্জিত দেববর্মা। ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Releated Posts

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top