News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়ায় ছোটদের ক্রিকেট দুটি সেমিফাইনাল আগামীকাল
Image

বিলোনিয়ায় ছোটদের ক্রিকেট দুটি সেমিফাইনাল আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর।। দুদিন বিরতি। ৩০ ডিসেম্বর একই দিনে দুই মাঠে দুটো সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট এখন চূড়ান্ত পর্যায়ে। শনিবার দুটো সেমিফাইনালের পর ৩১ ডিসেম্বর, রবিবার-ই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে স্থির রয়েছে। ৩০ ডিসেম্বর উত্তর বিলোনিয়া স্কুল মাঠে সেমিফাইনাল ম্যাচে বিদ্যাপীঠ স্কুল দল খেলবে বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল দলের বিরুদ্ধে। আমজাদ নগর স্কুল মাঠে অপর সেমিফাইনালে আমজাদ নগর স্কুল দল খেলবে বড়পাখারি স্কুল দলের বিরুদ্ধে। উল্লেখ্য, প্রাথমিক লীগের পর সুপার লিগের খেলায় বিদ্যাপীঠ স্কুল দল পর পর তিন ম্যাচে যথাক্রমে আমজাদ নগর স্কুল দলকে ৮২ রানে, বড়পাথারি স্কুল দলকে ৩৮ রানে এবং গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল কে ৬ উইকেটে হারিয়ে সুপার লিগে সেরা দল হয়ে সেমিফাইনালে খেলছে। আমজাদ নগর স্কুল দল সুপার লিগের তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে। যথাক্রমে গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল কে ১৪২ রানে এবং বরপাখাড়ি স্কুল কে ৮ উইকেটে হারিয়ে। বরপাথাড়ি স্কুল দল সুপার লিগে একটি মাত্র ম্যাচে গভর্ণমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল দলকে পাঁচ উইকেটে হারিয়ে তৃতীয় শীর্ষ স্থান পেয়ে সেমিফাইনালে খেলছে। সেমিফাইনালের লড়াই থেকে কোন দুটি দল ফাইনালিস্ট হয় তাই এখন দেখার বিষয়।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top