News Flash

  • Home
  • দেশ
  • মণিপুরে শুরু ও মুম্বইয়ে শেষ, ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ”ভারত ন্যায় যাত্রা”
Image

মণিপুরে শুরু ও মুম্বইয়ে শেষ, ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ”ভারত ন্যায় যাত্রা”

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): আগামী ১৫ জানুয়ারি ”ভারত ন্যায় যাত্রা”-র সূচনা করছে কংগ্রেস। ১৫ জানুয়ারি মণিপুর থেকে শুরু হবে এই যাত্রা, সমাপ্তি হবে মুম্বইয়ে, চলবে ২০ মার্চ পর্যন্ত। বুধবার সকালে এক সাংবাদিক সন্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল বলেছেন, “গত ২১ ডিসেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটি অভিমত পোষণ করেছিল যে, রাহুল গান্ধীজির পূর্ব থেকে পশ্চিমে যাত্রা শুরু করা উচিত। রাহুল গান্ধীজি সেই ইচ্ছা পূরণ করতে রাজি হয়েছেন। তাই সর্বভারতীয় কংগ্রেস কমিটি ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ”ভারত ন্যায় যাত্রা” করার সিদ্ধান্ত নিয়েছে।”

সাংবাদিক সম্মেলনে কে সি বেণুগোপাল আরও বলেছেন, “এই যাত্রা ১৪টি রাজ্য (মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্র) এবং ৮৫টি জেলায় ৬,২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। বাসের মাধ্যমে হবে এই যাত্রা, একইসঙ্গে কোথাও কোথাও হেঁটেও হবে।”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top