ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর।। সংবর্ধিত হলেন অ্যাথলিট মিতালী দেবনাথ। এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে স্বর্ণপদক জয়ী মিতালীকে সংবর্ধনা জানালো ত্রিপুরা কলেজ অফ নার্সিং সেন্টারের পক্ষ থেকে। বুধবার অনুষ্ঠিত সেন্টারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। হাপানিয়াস্থিত ওই সেন্টারে সংস্থার পক্ষে অবসরপ্রাপ্ত আই এস অফিসার স্বপন সাহা স্মারক তুলে দেন মিতালী-র হাতে। সংবর্ধনা পেয়ে আপ্লুত মিতালী আগামীদিনে আরও ভালো ফলাফল করার প্রতিশ্রুতি দেন। মিতালীকে সামনে রেখেই হয় মশাল র্যালি। ৪ দিনের ওই অনুষ্ঠানের প্রথম দিনই হয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। এছাড়া হয় ক্রিকেট প্রতিযোগিতা। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে অ্যাথলেটিক্স এবং ক্রিকেট খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এরপরই শুরু হবে ইন্ডোর গেম। সেন্টারের অধ্যক্ষা অমৃতা রায়ের তত্বাবধানে অন্যাণ্য শিক্ষক এবং শিক্ষিকারা গোটা অনুষ্ঠানকে সার্থক করে তুলতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নার্সিং কলেজের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে সংবর্ধিত মাস্টার্স অ্যাথলেট মিতালী
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















