News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনকল্যাণে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে: কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী
Image

জনকল্যাণে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে: কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী

আগরতলা, ২৭ ডিসেম্বর : ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তুলতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছেন। দেশের প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করে তুলতে ও জনকল্যাণে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। পূর্বতন সরকারগুলোর সময়ে তা করা হয়নি। গতকাল জিরানীয়ার মুকুট কমিউনিটি হলে উত্তর মজলিশপুর গ্রামপঞ্চায়েত ভিত্তিক বিকশিত ভারত সংকল্প যাত্রায় কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রকল্পের তথ্য সম্বলিত ভ্রাম্যমান প্রচার গাড়ির যাত্রার সূচনা করে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একথা বলেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মঞ্জু দাস, রাণীর বাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, জিরানীয়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রতন দাস, উত্তর মজলিশপুর গ্রামপঞ্চায়েত প্রধান রীনা দাস পাল, সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন দেশের উন্নয়নের জন্য শ্রমিক, কৃষক, যুব এবং মা ও শিশুর উন্নয়ন বিশেষভাবে প্রয়োজন। তাদের কথা ভেবেই প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করেছেন। দেশব্যাপী এসমস্ত পরিকল্পনা রূপায়নের কাজ চলছে। দেশের প্রতিটি দুঃস্থ পরিবারকে শিক্ষা, স্বাস্থ্য ও পানীয়জলের পরিষেবা দেওয়া হচ্ছে। 

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন জিরানীয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যন প্রীতম দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন জিরানীয়া ব্লকের অতিরিক্ত বিডিও বিপুল বর্মণ। মুকুট কমিউনিটি হল প্রাঙ্গণে প্রতি ঘরে সুশাসন অভিযান ২.০ উপলক্ষে এক শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর থেকে ৩০ জনকে বিনামূল্যে উচ্চফলনশীল ধান বীজ দেওয়া হয়। প্রাণীসম্পদ বিকাশ দপ্তর থেকে ৩৬ জনকে গবাদি পশুপাখির জন্য প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়। ৮টি স্বসহায়ক দলকে উল্লেখযোগ্য কাজের জন্য পুরস্কৃত করা হয়। শিবিরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক একজন গর্ভবতী মায়ের হাতে পুষ্টিকর খাদ্যের প্যাকেট তুলে দেন।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top