News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরপ্রদেশের জালাউন জেলায় শৈত্যপ্রবাহের কারণে সব স্কুল ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ
Image

উত্তরপ্রদেশের জালাউন জেলায় শৈত্যপ্রবাহের কারণে সব স্কুল ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ

জালাউন, ২৬ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের জালাউন জেলায় শৈত্যপ্রবাহের কারণে সব স্কুল ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিধান্ত নেওয়া হয়েছে। ক্রমবর্ধমান শৈত্যপ্রবাহের কারণে জালাউনের প্রাথমিক শিক্ষা আধিকারিক প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন। ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও শিক্ষকদের স্কুলে আসতে হবে।

সোমবার গভীর রাতে জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক চন্দ্র প্রকাশ এসংক্রান্ত একটি চিঠি জারি করেছেন। চিঠিতে বলা হয়েছে, জালাউন জেলায় শৈত্যপ্রবাহের কারণে সমস্ত মৌলিক শিক্ষা পরিষদ, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, কম্পোজিট স্কুল, রাজ্য, সরকারী, সাহায্যপ্রাপ্ত সমস্ত বিদ্যালয়গুলি এরমধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। জেলার স্বীকৃত স্কুল, বেসরকারি, সিবিএসই, আইসিএসই এবং নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অন্যান্য সমস্ত বোর্ডের স্কুলগুলিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত পড়ুয়াদের ছুটি থাকবে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top