News Flash

  • Home
  • প্রধান খবর
  • অদূর ভবিষ্যতে বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের সফর আরও বাড়বে, মন্তব্য টিগ্গার
Image

অদূর ভবিষ্যতে বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের সফর আরও বাড়বে, মন্তব্য টিগ্গার

কলকাতা, ২৬ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার কলকাতায় দিনভর ব্যস্ততায় কাটান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। “অদূর ভবিষ্যতে তাঁদের সফর আরও বাড়বে৷” বিজেপি বিধায়ক তথা পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা মঙ্গলবার এ কথা জানান।

মনোজবাবু সাংবাদিকদের বলেন, “সংসদ নির্বাচনের জন্য দলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতারা, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের সভাপতি রাজ্যে যাওয়া আসা করবেন৷”

মূলত, লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলীয় কাজ কতটা এগিয়েছে সেই সব খতিয়ে দেখতেই শাহ-নাড্ডার রাজ্যে আসা বলে জানা গিয়েছে। এই নিয়ে প্রতিটি জেলা এবং লোকসভা কেন্দ্র ধরে ধরে রিপোর্ট তৈরি করা হয়েছে যা পেশ করা হবে অমিত শাহর কাছে ।

দলের অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট বাংলার লোকসভা আসনের লক্ষ‌্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারছে না। বঙ্গ বিজেপির অন্দরে আদি-নব্য কোন্দলও চরমে। রাজ‌্য নেতাদের ব‌্যর্থতা ও কাজকর্মে বিরক্ত অমিত শাহ। এই পরিস্থিতিতে মঙ্গলবার কলকাতায় দু’দফায় সাংগঠনিক বৈঠক করে বঙ্গ নেতাদের কড়া বার্তা দিতে চলেছেন ক্ষুব্ধ শাহ।

Releated Posts

বঙ্গ ভোট: ৭৭টি বুথে পুনর্নির্বাচন নিয়ে আজ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি বিধানসভা কেন্দ্রে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবিতে বিজেপির আবেদনের বিষয়ে…

ByByNews Desk Apr 30, 2026

বঙ্গ, অসমে এনডিএর জয়ের আশা, তামিলনাড়ু-কেরল নিয়েও আশাবাদী নেতৃত্ব: এক্সিট পোল ইঙ্গিত

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): একাধিক এক্সিট পোলের পূর্বাভাসে পশ্চিমবঙ্গ ও অসমে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের ইঙ্গিত মিলতেই জাতীয় গণতান্ত্রিক…

ByByNews Desk Apr 30, 2026

দ্বিতীয় দফার ভোটে গতি বৃদ্ধি, চার ঘণ্টায় ৩৯.৯৭%, ছ’ঘণ্টায় ৬১.১১% ভোট

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণে ধাপে ধাপে বাড়ছে ভোটের হার। সকাল ১১টা পর্যন্ত…

ByByNews Desk Apr 29, 2026

গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের উন্নয়নের ‘নতুন লাইফলাইন’: প্রধানমন্ত্রী মোদী

হারদৌই, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তর প্রদেশের উন্নয়নে গঙ্গা এক্সপ্রেসওয়ে একটি “নতুন লাইফলাইন” হয়ে উঠবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top