News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বর্তমান মুখ্যমন্ত্রীর
Image

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বর্তমান মুখ্যমন্ত্রীর

ভোপাল, ২৬ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিরবাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদব। মঙ্গলবার সকালে তাদের দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। মন্ত্রিসভা সম্প্রসারণের পর মঙ্গলবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। মন্ত্রিসভার বৈঠকের আগে মুখ্যমন্ত্রী মোহন যাদব তাঁর সঙ্গে দেখা করতে শিবরাজের বাসভবনে উপস্থিত হন। মুখ্যমন্ত্রী মোহন যাদব এদিন শিবরাজের বাসভবন ৬, শ্যামলা পাহাড়ে গেলে শিবরাজ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

এই সাক্ষাতের পর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে লিখেছেন, মঙ্গলবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে তাঁর বাসভবনে একটি সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ-এ তাঁদের মধ্যে রাজ্যের অগ্রগতি এবং জনকল্যাণ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে একটি অর্থপূর্ণ আলোচনা হয়। মন্ত্রীদের দফতর বণ্টন ও মন্ত্রিসভার বৈঠকের আগে এদিনের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনুমান, মধ্যপ্রদেশে মন্ত্রিসভার বিভাগ বরাদ্দের আগে শিবরাজ সিং চৌহানের সঙ্গে এনিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।

Releated Posts

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026

‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে শেষ ব্রিকস সাংস্কৃতিক সম্মেলন

ভোপাল, ৮ আগস্ট (আইএএনএস): অংশগ্রহণকারী দেশগুলির সংস্কৃতিমন্ত্রীদের উপস্থিতিতে শনিবার ‘ভোপাল ঘোষণাপত্র’ গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ব্রিকস সাংস্কৃতিক…

ByByNews Desk Aug 8, 2026

মহিলা সংরক্ষণ নিয়ে রাহুলকে পাল্টা জবাব রিজিজুর, ২০২৩-এর আইন ও ডিলিমিটেশনের বাধার কথা তুলে ধরলেন

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিষয়টি নিয়ে লোকসভার বিরোধী…

ByByNews Desk Aug 8, 2026

‘বিকশিত ভারত’-এর যাত্রা গড়বে তরুণরাই, যাঁরা শেখা চালিয়ে যাবেন তাঁরাই সফল হবেন: মোদি

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ভারতের ‘বিকশিত ভারত’ হয়ে ওঠার যাত্রাপথে দেশের তরুণ প্রজন্মের জীবন ও সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top