News Flash

  • Home
  • প্রধান খবর
  • Manikach : মানিকচকে জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, বোমাবাজিতে জখম ৭
Image

Manikach : মানিকচকে জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা, বোমাবাজিতে জখম ৭

মানিকচক, ২৫ ডিসেম্বর (হি.স.) : মালদার মানিকচকের গোপালপুরে দুই ভাইয়ের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজিতে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । সোমবার সাতসকালে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে জালালপুর এলাকা। বোমাবাজিতে একজন নাবালক ও দুই মহিলা সহ ৭ জন জখম হয়েছেন। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

জানা গিয়েছে, নিকাশির দেড় কাঠা জমি নিয়ে আসগার আলি ও মুসলিম আলির বিবাদ দীর্ঘদিনের। এনিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছে বেশ কয়েকবার। এর আগেও উভয়পক্ষ একে অপরের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মাঝে কিছুদিন বিষয়টি থিতু হলেও ফের বিবাদ শুরু হয়। অভিযোগ, রবিবার রাতে আসগারের পরিবারের কয়েকজনকে ব্যাপক মারধর করে মুসলিমের পরিবারের লোকজন। রাতেই মুসলিম ও তার পরিবারের সদস্যদের নামে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আসগার আলি। ঘটনায় গতকাল রাত থেকে এলাকা উত্তপ্ত ছিল। এদিন সকালে ফের বচসা শুরু হয়। এরপরই বোমাবাজি করা হয়। ঘটনায় জখমদের প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাঁদের অবস্থার অবনতি হলে মালদা মেডিকেলে রেফার করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে তিনজন মহিলা সহ চারজনকে আটক করেছে মানিকচক থানার পুলিশ।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top