News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদীর বিকল্প নেই : অজিত পাওয়ার
Image

২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদীর বিকল্প নেই : অজিত পাওয়ার

মুম্বই, ২৫ ডিসেম্বর (হি.স.) : ২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদীর বিকল্প নেই, সোমবার এই মন্তব্য করেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি এদিন আরও বলেন, এখন পর্যন্ত দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “কোন বিকল্প নেই”। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এদিন একথা বলেন।

সোমবার মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে মোদীর নেতৃত্বকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা নিয়ে বিরোধী দলগুলি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, এখন পর্যন্ত দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “কোন বিকল্প নেই”।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা অনেক অপপ্রচার করেন। তবে কে দেশের স্বার্থ রক্ষা করবে, কার হাতে দেশ নিরাপদ, শক্তিশালী হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে কারা দেশের ভাবমূর্তিকে বাড়িয়েছে, এই বিষয়গুলি অনেক গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, আমরা তিনটি রাজ্যের (সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের) ফলাফল দেখেছি – ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। এই তিন রাজ্যের নির্বাচনে বিজেপি জিতেছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top