News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাবার বাগানে  ঝুলন্ত অবস্থায় উদ্ধার ৪ সন্তানের পিতার মৃতদেহ 
Image

রাবার বাগানে  ঝুলন্ত অবস্থায় উদ্ধার ৪ সন্তানের পিতার মৃতদেহ 

নিজস্ব প্রতিনিধি, বামুটিয়া, ২৪ ডিসেম্বর : বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালিবাজার এলাকায় একটি রাবার বাগান থেকে  ৪ সন্তানের পিতার  ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যাক্তির নাম কমল সরকার। মৃত্যুর কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। 

মৃতের পরিবারের এক সদস্য জানিয়েছেন, পরিবারে কোনো ঝামেলা ছিল না। অতিরিক্ত মদ্যপান করার ফলে এই পদক্ষেপ গ্রহণ করে তিনি। এমনই দাবি পরিবারের সদস্যদের। তিনটি কন্যা সন্তান এবং এক পুত্র সন্তান রয়েছে তাঁর। 

স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে খবর দিয়েছেন পরিবারের লোকদের এবং বামুটিয়া পুলিশ ফাঁড়িতে। ঘটনার খবর পেয়ে  বামুটিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে  ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে। 

Releated Posts

টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ বিজেপি

আগরতলা, ২৬ এপ্রিলঃ টিটিএএডিসি প্রশাসনের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপির ত্রিপুরা রাজ্য…

ByByReshmi Debnath Apr 26, 2026

বক্সনগরে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন  রাজ্যপাল

বক্সনগর, ২৬ এপ্রিল: বক্সনগর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৩তম পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের…

ByByReshmi Debnath Apr 26, 2026

উচ্ছেদের নোটিশ ঘিরে অভয়নগরে উত্তেজনা, রাস্তা অবরোধে বিক্ষোভ বাসিন্দাদের

আগরতলা, ২৬ এপ্রিল: স্মার্ট সিটি প্রকল্পের আওতায় অভয়নগরের কাটা খাল সংস্কারকে কেন্দ্র করে উচ্ছেদের নোটিশ জারি হওয়ায় এলাকায়…

ByByReshmi Debnath Apr 26, 2026

বাধারঘাট মন্ডলের উদ্যোগে ‘মন কি বাত’-এর ১৩৩তম পর্ব সম্প্রচার, শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৬ এপ্রিল: বাধারঘাট মন্ডলের উদ্যোগে ২৪ নং বুথে রবিবার সাড়ম্বরে প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top