News Flash

  • Home
  • দেশ
  • সুরাটে একাধিক যানবাহনে ধাক্কা মারল একটি বাস; মৃত্যু একজনের, আহত কমপক্ষে ৮
Image

সুরাটে একাধিক যানবাহনে ধাক্কা মারল একটি বাস; মৃত্যু একজনের, আহত কমপক্ষে ৮

সুরাট, ২৪ ডিসেম্বর (হি.স.): গুজরাটের সুরাটে একাধিক যানবাহনে ধাক্কা মারল একটি বাস। এরপর দু’টি বাসের মাঝে আটকে পড়ে চারটি গাড়ি। শনিবার রাতের এই দুর্ঘটনায় মৃত্যু ৪৮ বছর বয়সী একজন ব্যক্তির, এছাড়াও কমপক্ষে ৮ জন কমবেশি আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। সুরাট পুলিশের ডিসিপি পিনাকিন পারমার বলেছেন, “চালককে (দ্বিতীয় বিআরটিএস বাসের) আটক করা হয়েছে এবং আহত ব্যক্তিদের নিকটবর্তী দু’টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী একজনের মৃত্যু হয়েছে। বাসগুলি সড়ক থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর, যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।”

ডিসিপি আরও বলেছেন, একটি বাসের পিছনে চারটি দুই চাকার গাড়ি চলছিল, সেই বাসটি আচমকাই ব্রেক প্রয়োগ করে। পিছনে ছিল আরেকটি বিআরটিএস বাস, সেই বাসটি সামনে থাকা দুই চাকার আরোহীদের ধাক্কা দেয়।” সুরাট পৌর নিগমের কমিশনার শালিনী আগরওয়াল বলেছেন, “মোট ৯ জন আহত হয়েছিলেন, তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।”

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top