News Flash

Image

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ ডিসেম্বর : মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল দুই বাইক আরোহী। ঘটনার বিবরণে জানা যায় শনিবার বিকাল তিনটায় চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আতঙ্কিত হয়ে পড়েন পথ চলতি সাধারন মানুষ।

দীপক লস্কর নামে এক ব্যক্তি টিআর০৩-সি-৮৯৮৭ নম্বরের বাইক নিয়ে আগরতলা থেকে নলছড় নিজ বাড়িতে যাওয়ার পথে হঠাৎ চড়িলাম পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় টিআর০৮-বি-৯৫৭২  নম্বরের একটি বাইক সজোরে এসে ধাক্কা দেয়।

দুটো বাইকের গতি অতিরিক্ত হওয়ায় দীপক লস্কর বাইক থেকে জাতীয় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সাথে সাথেই বিশ্রামগঞ্জ ও বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা এসে আহতকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে নিয়ে গেছে। উচ্চগতির জন্যেই এই দুর্ঘটনা বলে অভিযোগ এলাকাবাসীর।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top