News Flash

  • Home
  • দিনের খবর
  • জলপাইগুড়িতে হাতির হানায় ভাঙল ঘর, তদন্তে গিয়ে জনগণের বিক্ষোভের মুখে বনকর্মীরা
Image

জলপাইগুড়িতে হাতির হানায় ভাঙল ঘর, তদন্তে গিয়ে জনগণের বিক্ষোভের মুখে বনকর্মীরা

চালসা, ২৩ ডিসেম্বর (হি.স.) : জলপাইগুড়িতে হাতির হানায় ভাঙল ঘর। সাবাড় করল ঘরে মজুত ধান। শনিবার ঘটনার তদন্ত করতে গিয়ে কার্যত এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়তে হল বনকর্মীদের। মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ এলাকার ঘটনা।

শুক্রবার গভীর রাতে সংলগ্ন গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি চলে আসে দক্ষিণ ধুপঝোরা হামিদার পাড়া এলাকায়। হাতিটি স্থানীয় রহিমা বেগমের শোবার ঘরের বেড়া ভেঙে মজুত ধান সাবাড় করে। বাড়ির লোকজন পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। এদিন খবর পেয়ে এলাকায় যান ধুপঝোরা বিটের বনকর্মীরা। তাঁরা গিয়ে জনগণের বিক্ষোভের মুখে পড়েন। আসেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সহ যৌথ বন ও সুরক্ষা কমিটির সদস্যরা। বনকর্মীদের ঘিরে স্থানীয়রা ক্ষতিপূরণের দাবি করেন। এলাকায় হাতির উপদ্রব কমাতে উপযুক্ত পদক্ষেপের দাবি জানান স্থানীয়রা। পরে বনকর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Releated Posts

মন্দিরে মাছের ভোগ নিয়ে দিলীপ ঘোষের সওয়াল, ‘উপাসনার পদ্ধতি আলাদা’

নিউটাউন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কৌশিকী অমাবস্যা উপলক্ষে কালীঘাট মন্দিরে গিয়ে মাছ-সহ ভোগ গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByByNews Desk Sep 12, 2026

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top