News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি, কনকনে শীতে জবুথবু অবস্থা সমগ্র উত্তর ভারতে
Image

দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি, কনকনে শীতে জবুথবু অবস্থা সমগ্র উত্তর ভারতে

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): জাতীয় রাজধানী দিল্লি-সহ সমগ্র উত্তর ভারত প্রবল ঠান্ডায় রীতিমতো কাঁপছে। শীতের পোশাকেও রেহাই মিলছে না, তাই রাস্তায় ধারে বিভিন্ন স্থানে শীত থেকে বাঁচতে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষজনকে। পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার-সর্বত্রই এই পরিস্থিতি দেখা যাচ্ছে। একইসঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। কুয়াশার কারণে শনিবার দিল্লিতে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা।

দিল্লি বিমানবন্দর সূত্রের খবর, শনিবার ১১টি আন্তর্জাতিক ফ্লাইট এবং ৫টি অভ্যন্তরীণ ফ্লাইট দিল্লি বিমানবন্দরে আসা এবং যেতে দেরি হয়েছে। রাজধানী দিল্লিতে শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস, দিল্লির সফদরজং-এ সকাল ৫.৩০ মিনিট নাগাদ এই তাপমাত্রার রেকর্ড করা হয়েছে এবং দিল্লির পালমে সেই সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.০ ডিগ্রি সেলসিয়াস।

Releated Posts

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top