News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রি-বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সার্বিক তদন্তে তিন সদস্যক কমিটি গঠিত
Image

প্রি-বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সার্বিক তদন্তে তিন সদস্যক কমিটি গঠিত

আগরতলা, ২৩ ডিসেম্বর : প্রি-বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সার্বিক তদন্তে তিন সদস্যক কমিটি গঠন করেছে বিদ্যালয় শিক্ষা দফতর। প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় অবস্থা। বিরোধীরা এই ইস্যুকে পুঁজি করে রাজ্য সরকারকে চেপে ধরার সমস্ত কৌশল নিয়েছে।  

আজ মধ্য শিক্ষা অধিকারের অধিকর্তা এক প্রেস বিবৃতিতে তদন্ত কমিটি গঠনের সংবাদ জানিয়ে বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের (বিদ্যাজ্যোতি বিদ্যালয় ব্যতীত) প্রি-বোর্ড পরীক্ষার বাংলা বিষয়ের পরীক্ষা অনাকাঙ্খিত কারণে স্থগিত রাখা হয়েছিল। নির্দিষ্ট সময়ে বিকল্প প্রশ্নপত্রে এই দুই পরীক্ষার দিনক্ষণ জানানো হবে। অবশিষ্ট সকল বিষয়ের পরীক্ষা পূর্ব ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী সম্পন্ন হবে। পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। দপ্তর এ বিষয়ে যথাযথ ভূমিকা নিচ্ছে। 

দফতর আরও জানিয়েছে, অনাকাঙ্খিত এই ঘটনায় যুক্তদের তদন্তক্রমে চিহ্নিত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই এ বিষয়ে এফআইআর করা হয়েছে। তাছাড়াও সার্বিক তদন্তের জন্য তিন সদস্যক কমিটি গঠন করা হয়েছে। দপ্তর শিক্ষা সংক্রান্ত সকল বিষয়ে স্বচ্ছতা রক্ষায় বদ্ধপরিকর।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top