News Flash

  • Home
  • খেলা
  • দলের তরুণ ছেলেদের সঙ্গে জয়টা সেলিব্রেট করব, মন্তব্য ম্যান ইন ব্লু-এর অধিনায়কের
Image

দলের তরুণ ছেলেদের সঙ্গে জয়টা সেলিব্রেট করব, মন্তব্য ম্যান ইন ব্লু-এর অধিনায়কের

পার্ল, ২২ ডিসেম্বর (হি.স.): মাঝে আর দুটো দিন, তারপরেই বড়দিন। বড়দিনের দু’দিন আগেই মেন ইন ব্লু পেল ক্রিসমাসের উপহার। ২০১৮ সালে প্রোটিয়াদের ডেরা থেকে বিরাট কোহেলি সিরিজ জিতে নিয়ে এসেছিল। এবার পাঁচ বছর পর দক্ষিণ আফ্রিকায় কে এল রাহুলের নেতৃত্বে তরুণ ব্রিগেড গতকাল রাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওডিআই সিরিজ জিতল।সুতরাং এ বার লোকেশ রাহুল হলেন ভারতের দ্বিতীয় অধিনায়ক, যাঁর নেতৃত্বে নেলসন ম্যান্ডেলার দেশে ২-১ব্যবধানে ওডিআই সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

ম্যাচের শেষে লোকেশ রাহুল বলেছেন, ‘এই ছেলেগুলোর সঙ্গে খেলে ভালো লাগছে। বিশ্বকাপ ফাইনালের হতাশাজনক হারের পর দক্ষিণ আফ্রিকায় খেলতে এসেছি। আসার পর থেকেই মনে হচ্ছে দলের সঙ্গে থাকতে ভালো লাগছে। আমি খুশি তরুণ ছেলেদের খেলা দেখে। দলের ছেলেদের সঙ্গে এই জয়টা সেলিব্রেট করব। তারপর এক-দু’দিনের মধ্যে টেস্ট সিরিজে ফোকাস করব।’

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top