News Flash

  • Home
  • খেলা
  • ২৯-৩০ ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস
Image

২৯-৩০ ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস

আগরতলা, ২২ ডিসেম্বর : যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আগামী ২৯-৩০ ডিসেম্বর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর বিকেলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ বিকেলে ভগৎ সিং যুব আবাসে এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, দিব্যাঙ্গদের নিয়ে রাজ্যে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে রাজ্যের ৮টি জেলা থেকে ৩৬৪ জন অংশ নেবেন।

সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রীয় দিব্যাঙ্গ দিবসকে কেন্দ্র করে এই গেমসের আয়োজন করা হচ্ছে। দিব্যাঙ্গরা যাতে বিভিন্ন পরিষেবার সুযোগ পেতে পারেন সেই লক্ষ্যে এই গেমস চলাকালীন সময়ে প্রতি ঘরে সুশাসন ২.০ অভিযানে সুশাসন শিবিরেরও আয়োজন করা হবে। খেলো ত্রিপুরা প্যারা গেমসে শটপাট, ৫০ মিটার দৌড়, রিং থ্রো, লং জাম্প, দাবা, ক্যারাম, টাগ অব ওয়ার, মিউজিক্যাল বল, মিউজিক্যাল চেয়ার, দৃষ্টিহীনদের ক্রিকেট ও সেভেন সাইড ফুটবল ইভেন্টের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুটি জোনে ভাগ করে ক্রিকেট প্রতিযোগিতা হবে। নর্থ জোনে থাকবে উত্তর ত্রিপুরা, ধলাই, ঊনকোটি ও খোয়াই জেলা এবং দক্ষিণ জোনে থাকবে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলা।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top