News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংসদ বহিষ্কারের ঘটনায় বিক্ষোভে সামিল প্রদেশ কংগ্রেস
Image

সাংসদ বহিষ্কারের ঘটনায় বিক্ষোভে সামিল প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর : সংসদের অধিবেশন থেকে ১৪৬ জন বিরোধী সাংসদকে বহিষ্কার করার ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ প্রদর্শন করছে কংগ্রেস দল সহ বিরোধীরা। এর প্রতিবাদে দেশের সাথে রাজ্যেও প্রদেশ কংগ্রেস গণতন্ত্র বাঁচাও দিবস পালন করেছে আজ। এদিন প্রদেশ কংগ্রেস ভবন থেকে এক প্রতিবাদ মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে।

এদিন সংসদ থেকে ১৪৬ জন সাংসদকে বহিষ্কার করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, সংসদকে বিরোধী শূন্য করা এটি একটি ঐতিহাসিক কলঙ্কিত ঘটনা। অসাংবিধানিক এই ঘটনার মূল লক্ষ্য বিরোধীদের কন্ঠরোধ করা। এই ঘটনার প্রতিবাদে গোটা দেশব্যাপী বিরোধীরা প্রতিবাদ গড়ে তুলেছে। রাজ্যেও এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস দল বিক্ষোভে সামিল হয়েছে। তিনি আরও বলেন, বিরোধী শূন্য সংসদে জনস্বার্থ বিরোধী বিভিন্ন বিল পাশ করার প্রতিবাদে দেশের মানুষ গর্জে উঠবে। শাসক দল সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের উপস্থিতি মুছে দিতে চাইছে বলে এদিনের প্রতিবাদ মিছিল থেকে অভিযোগ তুলেছেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top